কবিতা সবাই আকাশের তারা হবে
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, জীবনমুখী
Review This Poem

তুমি একদিন আমার ছিলে
আজ আকাশে থাকো তারা হয়ে,
একদিন আমিও তোমার মতো আকাশে থাকবো,
সবাই থাকবে- যারা নতুন আসছে তারাও।
ঈশ্বর যেদিন প্রাণ সৃষ্টি করলেন পৃথিবীতে
সেদিন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে,
এভাবেই চলবে-
তাই তো তারার সংখ্যা কত বলা যায় না!

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/০৭/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted