বাংলা কবিতা, মৎসপুত্র কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ | কবিতা অঞ্চল
কবিতা মৎসপুত্র
কবি কৌশিক মজুমদার শুভ
কবিতার বিষয় জীবনমুখী, রূপক

মাকে দেখতাম অনেক মনোযোগ দিয়ে মাছ কুটতে, যেন ছাই দিয়া একান্তে কুটতেছে জীবনটারে। আমাদের ঘরে প্রায় কখনোই দামী মাছ আসতো না; তেলাপিয়া, পাঙ্গাশ ইত্যাদি। মা হাতটা বারবার মাখাইয়া নিতো পুরানো ছাইয়ে। হাত থেকে বারবার ফসকে যাইতো পিছল-ময়লা মাছগুলা।
সুখগুলা মা কখনো ছাই দিয়া চাইপা ধরতে পারতো না, ঠিক তার হাত গলাইয়া বাইরাইয়া যাইতো। পুজার ছুটিতে একবার আসছিলো বড়ো মাছ, মা কাটতে কাটতে ভাইঙা পড়ছিলেন। মাছের শরীরটা ঘামে পিছলাইয়া যাচ্ছিলো, যতোই কাটছিলেন মাছটা হয়ে যাচ্ছিলো বাবার মতোন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted