| কবিতা | নীল যুগ |
| কবি | অভিজিৎ হালদার |
| সময় | ১৩ই জুলাই ২০২৩ |
| লিখার স্থান | মোবারকপুর , নদিয়া |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, বিরহ |
এসেছি অনেক পর
ফিরে যেতে আসিনি এবার
জয়ের চিহ্ন একাকার যেন নীল যুগ
প্রান্তরের সাদা দুঃখের ঘরে ‘শূন্য’ মন
হাওয়ার রাতের প্রেমের চিঠি হারিয়ে যায়।
প্রেমিকার বেদনা ভরা বুক
চোখের নিচে কালি জমেছে অজস্র জন্ম ধরে
তোমারে দেখিনি আমি এ বুকে স্বপ্ন পেতে !
মনের কথা গল্পের কাহিনীর সূএপাত
তুমি দূরে আমিও দূরে
তবুও আমাদের দেখা হয়ে যায় স্বপ্নের মাঝে কিংবা পথের মোড়ে।
গাছেদের জীবাশ্ম জুড়ে আমাদের ভালোবাসার সূত্র
নীল যুগকে অতিক্রম করে চলে
কেউ জানে না ! খোঁজ পায় না তোমার -আমার !
সাগরের মতো গভীর
হৃদয়ের যুদ্ধ হয়ে রয়ে যাও তুমি
তুমি কি কথা রেখেছো আমার সাথে!
জানি চৈত্রের হাওয়া ফাগুন মাস চঞ্চল
বেড়ে ওঠে পৃথিবী বেড়ে ওঠে মানুষ
নীল যুগ পেরিয়ে তোমার কথা মনে পড়ে।।