কবিতা চাইনা এমন মোমের সমাজ
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ১৭/০৪/২০২১
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, ভারতবর্ষ, সমসাময়িক, স্বাধীনতা

চাই না এমন মোমের সমাজ
************************
ঈশ্বর! তুমি কী নিজের হাতে, এদের সৃষ্টি করেছ?
নাকি তুমি, টেন্ডার দিয়ে, এদের তৈরি করিয়েছো?
এরা যে ধর্ষক,এরা যে পুরুষ,এরা জাতির কুলাঙ্গার।
ধরাধামেতে,নেই কো এদের,বাঁচার কোন অধিকার।
ধর্ষক তুমি বানালে কেন? উত্তর দাও হে প্রভু?
তুমি কী তাহলে,পাথরসম চুপ থাকো হে কভু?

যে মেয়েরা মোদের বাড়ির কতই না যত্ন আদরের,
তাদের ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, এতই স্পর্ধা ওদের?
আর সমাজ! ওটা তো শুধু মোমবাতি আজ,
আমড়া কাঠের ঢেঁকি,
ভাতা বেতন কাটমানিতে,বুদ্ধিজীবী মেকি।

চাইনা এমন মোমের সমাজ, চাই না এমন শাসন।
মেয়েরা তোমরা, অস্ত্র হাতে, উচ্চারিও নিজ ভাষণ।
হুংকার দিয়ে গর্জে ওঠো, ঝংকার দাও অসি,
রনাঙ্গনে, নাচিয়া নাচিয়া, জাগাও অক্ষিশশী।
রনহুঙ্কারে দামামা বাজাও চমকিবে অন্তর্যামী,
ভ্রু নাচিয়ে চেঁচিয়ে বলো-"মহিষাসুর!!আসছি আমি"।
নারীতেজে চ্ছেদন করো অসুরের ওই গর্দান।
ব্রহ্মার ঘুম ভাঙ্গিয়া যাবে,দেবে না কো আর বর দান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments