কবে কখন নিজেই দাঁড়ালাম নিজের বিপক্ষে
মেলাইনি হিসেব।
ছবি দেখে বুঝি, মি. হ্যান্ডসাম বেশ যত্নে রেখেছে তোমায়।
বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তোমার সরকারি চাকরিজীবী বর নিয়ে উদাহরণ টানে ইদানীং।
কি সৌভাগ্য আমার, তোমার আনন্দ আয়েশ দেখছি!সম্পূর্ণ

শুনেন, আমি তো আপনার সুদীর্ঘঃশ্বাসের ভিতর রচনা করবো অন্য এক অবোধগম্য সুফিখানা। আমারে পড়ে পড়ে
মানুষ হয়ে উঠবে বিহ্বল সেই পাখির ছানার মতোন—সম্পূর্ণ

আমার হৃদয় নিংড়ানো অনুভূতিতে ইতিহাসের ছুঁয়াচে রোগ লেগে নেই
নেই কোনো ঘৃণা ও অভিযোগ; সবটাই ভালোবাসা
আর ভালোবাসায় অভিমান!
আমার জানা হয়ে গেছে, জীবন মানেই দুঃখ।সম্পূর্ণ

চাঁদের আলো আমাকে পথ দেখিয়ে দেয়
রংধনু চেনায় দিশা,
হাঁটতে-হাঁটতে একদিন পৌঁছে যাই নরওয়ের টরোলটুংগা,
তবুও তোমার পাই না দেখা।
আমি নিজেকে আরও অবসন্ন, অসহায়, একা অনুভব করি। সম্পূর্ণ

শেষটাই লিখে ফেললাম আমি। শুরুটা না হয় ততটা জুতসই নয় মাঝখানটা একেবারে
ঠুটো জগন্নাথ
আর কেউ না জানুক,
তুমি তো জানো
শুরু ও শেষের এই ব্যবধানে
তোমাকেই সেলাই করে চলেছি আমি।
সম্পূর্ণ

অচূর্ণ হৃদয়ের অবগাহে জন্মহীন চঞ্চলা
চোখের ছেদে বেরঙীন আত্মসংভ্রম
চিন্তার পাঠশালায় একুশটি মৃতদেহ শায়িত
পরিচয় নেই — তাঁদের।
গতিহীন নদী সমুদ্রজন্ম লাভ করতে পারে না
কেন পারে না ? ভূ-বিজ্ঞান অজস্র তত্ত্বের ভিত্তি প্রাচীর
আঙ্গুল দেখিয়ে আন্দোলন ভড়কে দেয়।সম্পূর্ণ