| কবিতা | সেলাই |
| কবি | দেবসত্য কুমার |
| কাব্যগ্রন্থ | ভাত ও জলের আলিঙ্গন |
| উৎসর্গ | দেবায়ন |
| কবিতার বিষয় | জীবনমুখী |
শেষটাই লিখে ফেললাম আমি। শুরুটা না হয় ততটা জুতসই নয় মাঝখানটা একেবারে
ঠুটো জগন্নাথ
আর কেউ না জানুক,
তুমি তো জানো
শুরু ও শেষের এই ব্যবধানে
তোমাকেই সেলাই করে চলেছি আমি।