কবিতা বুকের মানিক
কবি মোঃ রুহুল আমিন
সময় ২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

বিনা দোষে পাপের বোজা
মাথায় চাপাই দেয়।
মুক্তি পণের চাঁদার টাকা
আদায় করে নেয়।

চাঁদার টাকা না পেলে সে
লাশের ঘরে যায়।
চোখের মাঝে টাকার পাহাড়
স্বপ্ন দেখতে পায়।

দেশের কথা মনের মাঝে
ভাবতে রাজি নয়।
মানুষ মারার নেশায় মেতে
নিজের কাজের জয়।

বাংলার ঘরে আশার স্বপ্ন
কখন ভেঙ্গে রয়।
অনেক মায়ের বুকের মানিক
পথে আছে ভয়।

হৃদয় কতো পাষাণ হলে
করতে পারে খুন!
মনের মাঝে জমে আছে
খারাপ কাজে গুন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted