তোমার জীবন আমার জীবন ফেলছি পড়ে, সত্যি কিছুই নয় যদিও পাগলা জগাই,
সকাল সন্ধ্যা বন্ধ্যা জীবন যাচ্ছি লড়ে, পীর ব্যাটাকে পাঁচ ছটাকের, সিন্নি চড়াই !সম্পূর্ণ

তুই প্রেম, তুই নারী, তুই ভালোবাসা,
অতি সান্দ্র ধরিত্রীর তুই শেষ আশা,
প্রথম প্রহর থেকে সৃষ্টির অতন্দ্র প্রহরী
প্রথম ঈশ্বর তুই, সম্ভবত শেষ ঈশ্বরী !সম্পূর্ণ

শুয়ে পরে সুন্দরী হলে। ওটা কি সঠিক,
উঠে যাওয়া মঞ্চে সাজালো একক তোমাকে ?
নেমে এস কবি তুমি তো জনতা,ত্রিশ কোটি নগ্ন ভারত
কেন থাকো দূরে দূরে সরে
নেমে এস সরাসরি বিদ্রোহ করো বলো “ওরাও জনতা”
তোমার মতন অনেকই আছে
বক্ষলগ্ন করো, মানে হুশে সাজাও সারিতে
দেখেছ ছেলেটি রিক্সা হাতে কি অযুত
শব্দ সাজানো —–
সব্জি পাশেই ক্ষিন্ন যে বুড়ো আজও লেখে
চিরকূট খুলে —- চেন তাকে তুমি, সে আমার
রুগ্ন ভারত,জর্জরিত ঋণে

সম্পূর্ণ