ভালোবাসা শব্দটা ছোট নয় অতি বৃহৎ,
ভালোবাসা শব্দটা ঠুনকো নয় অতি মজবুত।
ভালোবাসার পরিবর্তন অসম্ভব পরিবর্ধন সম্ভব।
ভালোবাসাকে ধ্বংস করাও যায় না,
ভালোবাসা অবিনশ্বর।সম্পূর্ণ

তোমার বিরহেই বুঝলাম কবিতা কী বস্তু,
কল্পনা-ভাবনা-আবেগ এর আগে আমার কাছে ছিল পরম শত্রু।

তোমার ক্রন্দনেই জানলাম কবির বুক থেকেও ঝরে পড়ে রক্ত,
তোমার প্রীতির ছোঁয়ায় পেলাম সুন্দরের ধারা এ জীবনে অবিরত।সম্পূর্ণ

মৃত্য মানুষের ছায়ায় দীর্ঘ হয় মহা পৃথিবির স্বরণীয় মুখ!
হে মৃত্যু শোনো
নীলিমাকে যতটুকু নির্মল মনে হয় তারচে ~তোমার প্রতিজ্ঞা ভেঙে” তুমি যদি আর ফিরে না আসো” নক্ষত্রের ন্যায়। সম্পূর্ণ

কখনো কি এই নিস্তব্ধ কুয়াশাচ্ছন্ন রাস্তায় দারিয়ে নিজের তুমিকে নতুন করে আবিষ্কার করেছো?
নিজের কোন সুপ্ত,লুকায়িত অস্তিত্বের খোজ পেয়েছো?
নাকি এই নিস্তব্ধতা শুধুই প্রেয়সীর রেখে যাওয়া শূন্যস্থানের শূন্যতার কথাই মনে করিয়েছে। সম্পূর্ণ