কবিতা শরতের জলদস্যু
কবি টিএম মিলজার হোসেন
কাব্যগ্রন্থ নরক ভূমি
সময় মে ২০২৪
লিখার স্থান মিরপুর, ঢাকা
সম্পৃক্ততা আমার জীবন
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি
Review This Poem

ভাদ্রের শহরে প্রাপ্য যা কিছু ছিলো,
কর্কশ দুপুর রোদে,
চেয়ে-চিন্তে পেয়েছি খামচে এক হাত…
প্রাপ্য ছিল না,
সামান্য যা কিছু পেয়েছি সোমালিয়ান জলদস্যু বলে !
শতাব্দীর রাত কখনও আপন হয়নি,
মহাকালে যদিও সূর্য ডোবায়
পৃথিবীর আলোহীন কালো ভূখণ্ড লাস ভেগাস,
রাত অভিশপ্ত আজীবন দণ্ডপ্রাপ্ত
নিঃস্ব কয়েদির মতো, নিশ্চুপ দেহ মন
পৃথিবীর বয়সের ঘেঁষাঘেঁষিতে দুর্বল ওজন স্তর
নিরীহ নির্বাক শুভ্র শরতের চোখ আঁধারের হতাশায় !

guest
0 Comments
Newest
Oldest Most Voted