কবিতা অনাথ আমি
কবি মোঃ রুহুল আমিন
সময় ০২-০২-২০২৬
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় জীবনমুখী, সমসাময়িক
Review This Poem

জন্মের পরে বাপ মরিলো
মা মরিলো ভাই,
নানান কষ্টে দিনগুলো যে
কেটে যাচ্ছে তাই।

পাইনি তবু থাকার জন্যে
ছোট্ট একটা ঘর,
এতিম বলে ধিক্কার দিলো
ভাবে সবাই পর।

অনাহারে রাত যাপনে
থেকেছি প্রায় রোজ,
কতো আপন পর হয়েছে
কেউ রাখেনি খোঁজ।

নতুন জামা পরার জন্য
কাঁদছি কতো রাত,
পাইনি কভু দয়ার পরশ
মাথার উপর হাত।

মা হারানো শিশু আমি
একটা জামা দাও,
আদর মাখা হাত বুলিয়ে
বুকে টেনে নাও।

guest
0 Comments
Newest
Oldest Most Voted