| কবিতা | মুখে সুখের হাসি |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | তারিখ -২৩-০৬-২০২৫ |
| লিখার স্থান | চট্টগ্রাম |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রেম, বাংলাদেশ |
আষাঢ় এলে পুকুর নদী
জলে উপচে পড়ে,
ছেলে মেয়ে নাও বানিয়ে
কলার ভেলায় চড়ে।
উপচে পড়া জলের মাঝে
মাছগুলো যে ভাসে,
মাছ ধরতে তাই বুড়ো জোয়ান
গাঁয়ের লোকে আসে।
নাঙল কাঁধে ফসল খেতে
ছোটে গাঁয়ের চাষি,
ফলবে চাষির নতুন ফসল
মুখে সুখের হাসি।
গাঁয়ের বধূ গামছা বেঁধে
ভাতের ডিব্বা হাতে,
প্রেমালাপে সোহাগ করে
বসে স্বামীর সাথে।
খালে বিলে ট্যাংরা বোয়াল
মাছের নানা মেলা,
গাঁয়ের লোকে ধরতে এসে
কাটিয়ে দেয় বেলা।