কবিতা বিশ্ব কেনো চুপ
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

কবিতা নং⤴️ ২০৫২⤴️
↔️↔️↔️↔️↔️↔️↔️

মানবতার মৃত্যু দেখে
বিশ্ব কেনো চুপ?
জাতিসংঘের বোবাভূতি
ভাবায় ভিন্ন রূপ।

মুসলিম বিশ্ব নীরব কেন
ইসলাম শান্তি হয়,
ফিলিস্তিনি বাসিন্দারা
যন্ত্রণা আজ সয়।

যুগের পর যুগ যুদ্ধ চলে
কোথায় তারি শেষ?
ইসরায়েলের বর্বরতায়
দাঁড়াও সর্ব দেশ।

মানুষ নামের পরিচয়টা
হলো আজি ক্ষয়,
বিশ্ব বিবেক ঘুমন্ত আজ
অমানুষের জয়।

ইসরায়েলের পাশে যারা
মানুষ তারা নয়,
ফিলিস্তিনি ভিতু নয়তো
সাহসী মন রয়।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted