| কবিতা | গোড়াঁমী |
| কবি | ইশতিয়াক চৌধুরী |
| কাব্যগ্রন্থ | ১ |
| সময় | ২০২৬ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | জীবনমুখী |
ওহে, মুমিন ভাই
একটু পানি খেতে চাই,
মসজিদের ভেতর যাই?
কলে আছে দেয়া তালা,
খাবে পানি শুধু আল্লাওয়ালা।
আমার ভেতর যে আল্লাহ নাই,
কে বলেছে তা জানতে চাই।
দেখছি তো দাঁড়িয়ে আছে চাষা,
বোঝো কি আল্লাহর নবীর ভাষা?
যারা কিনা আল্লাহ নবীর লোক,
তাদের মুখের দাড়িতে ভরে কি বুক?
দূর হও তো ছাই, নামাজে চলে যায়
যাচ্ছি চলে ভাই, পানির দরকার নাই
থাকতো যদি দাড়ি টুপি খুব ,
ভাবতে কি আমি আল্লাহ নবীর লোক?
আল্লাহ সবার সাথে এ তারই কথা,
দাড়ি টুপি নিয়ে পড়ে আছো অযথা।