কবিতা এই শহরে নতুন কবি
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

কবিতা নং⤴️৯৫৪⤴️
↔️↔️↔️↔️↔️↔️↔️

এই শহরে নতুন কবি
মনে এঁকো আমার ছবি
হৃদে দিয়ে ঠাঁই,
থাকতে চাই যে লেখার মাঝে
সকাল দুপুর সন্ধ্যা সাঁঝে
উৎসাহটা পাই।

খ্যাতির মোহ নাইবা টানে
সাহিত্য যে আমার ধ্যানে
লিখছি নিত্য তাই,
মনের ভেতর স্বপ্ন বুনি
লেখক হবার দিন যে গুনি
চর্চা করে যাই।

পাঠক আমার চলার শক্তি
কাব্য লেখায় বাড়ায় ভক্তি
নিত্য শিখি রোজ,
লেখার মাঝে সুখ যে খুঁজি
শত ব্যথায় নিজকে বুঝি
কেউ রাখে না খোঁজ।

মানব জীবন ক্ষুদ্র অতি
কর্মগুনে থাকব যতি
দিচ্ছি কথা আজ,
শত বাধায় নাহি টলব
ন্যায়ের পক্ষে কলম ধরব
নাহি উঠুক তাজ।

এই জীবনে চলার মাঝে
বাধা আসবে নানান কাজে
রাখব মনে বল,
মন্দ লোকের নাইবা পাছে
থাকব সর্ব ভালোর কাছে
করবে যতই ছল।

নিন্দুকেরা বলবে কথা
কানে নাহি তুলব যথা
নিজকে রাখব ঠিক,
সত্য পথে আসে বাধা
ধূর্ত লোকে ছড়ায় কাদা
যতই পাছে ধিক।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted