পড়ন্ত বিকেলে যদি চলার পথ শেষ হয়
তবে হৃদয়ের টুকরো দিয়ে তৈরী হয়েছিল চলার পথ।
দূরত্ব উঁচু উঁচু অট্টালিকার চেয়েও সুদীর্ঘ
এই শহর বেড়ে ওঠে
চোখে চোখে বিষাদের ভাষা
ক্রমাগত স্মৃতির দূরত্ব বাড়ায়।সম্পূর্ণ

মরীচিকার পথে পিঁপড়েরা পথ খোঁজে সমুদ্র স্নানে
কিন্তু সেখানে গিয়ে তাঁরা পায় মানুষের ক্ষয়ে যাওয়া জীর্ণহাড়
যে মানুষগুলো নিবিড় অরণ্যের অন্ধকারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল
তাঁরাই অজানা কোনো ঝড়ে বালির নিচে সমাধিত হয়েছে
শাসক – শাসনের জয়গান এখন তীব্র
একটু ভেবে দেখলেই এর বিপরীত দিকেই আছে সেই অশনি সংকেত শঙ্কিত অধ্যায়গুলো।।
সম্পূর্ণ

এমন ধরনের গুন্ডামি ভন্ডামি আমরা করেছি এবং করব
আমরা এক যুগ ধরে মানুষ মেরেছি আগামীতেও মারবো
আমরা করেছি লুটপাট, আমরা করেছি নিরীহ মানুষের ওপর চোটপাট
আমরা এভাবেই চলবো, আমরা এভাবেই থাকবো ফিটফাটসম্পূর্ণ