| কবিতা | অজুহাতের জন্ম মুহূর্ত |
| কবি | আজিজুল হক |
| উৎসর্গ | দেশপ্রেমিকদের |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, ভারতবর্ষ, রাজনৈতিক, সমসাময়িক |
অজুহাতের জন্ম মুহূর্ত!!
©আজিজুল হক
সত্যি, তুমি কত ভাগ্যবান!
এই দেশে তে জন্মেছ বলে
নিজের স্ত্রী কে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েও ভগবান বলে পূজিত হও!
কয়েক সহস্র নারীর স্বামীত্ব লাভ করার মহিমান্বিত গৌরবে তুমি আমাদের সভ্যতা কে করেছ উন্নত!
তুমি আমাদের পূর্ব পুরুষ, হে জগৎ পিতা!
আমরা ধন্য হয়েছি বার বার।
তুমি ,তোমরা জন্মেছিলে বলেই তো মন্দিরে মন্দিরে,
মসজিদে মসজিদে ঢাক,কাসর ঘণ্টার উচ্চাঙ্গ সুরে কিংবা আযানের ধ্বনিতে ভীড় বাড়ে ভিক্ষুকের,
রাস্তায় বসে পরে একদল শিক্ষিত বেকার,
কাজের দাবিতে অনশনে বসে তারা।
বিহারের কোন এক গ্রামে কান পাতলে আজও শোনা যায় তোমার,কিংবা তোমাদের কত কুকীর্তির গল্প!
তুমি নাকি লেখকের কন্ঠ চেপে ধরে নিজেকে মহাত্মায় বসিয়েছ,
মহান বীর পুরুষের চরিত্র কে কালিমালিপ্ত করতে তোমার হাতেই নাকি জন্ম ঘর শত্রু ভ্রাতৃত্বের!
এসব অবশ্য শোনা গল্প!
সত্যি, তুমি কত ভাগ্যবান!
তুমি জন্মেছিলে বলেই নির্বাচনী বৈতরণী পার হতে নুতন করে ইশতেহার গুলো লেখা হয়,
তুমি জন্মেছিলে বলেই এদেশে অশিক্ষিতের হাতে রাজদণ্ড শোভা পায়,
তুমি জন্মেছিলে বলেই
নিজেদের আত্মহত্যার গ্লানি ভুলে গিয়ে মায়েরা এখনও তোমার চরণে সতীত্বের প্রমাণ দিতে
নির্লজ্জতায় মাথা ঠুকে আজন্ম ব্যাপী।
আত্মহত্যার মত মহৎ কর্মে নিজেদের সামিল করেও
তোমার মত পৌরুষের ঘৃণ্য কাপুরুষতার চল্লিশা গায়!
আর তাদের কাপড় খুলে নেয় প্রকাশ্য রাজপথে
দোদণ্ড প্রতাপশালী শাসক।
©আজিজুল হক