| কবিতা | হে মহামানব |
| কবি | বিবেক সিং |
| সময় | ৩০শে জানুয়ারি,২০২৪ |
| লিখার স্থান | শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত |
| কবিতার বিষয় | ভারতবর্ষ, রাজনৈতিক, রূপক, সমসাময়িক |
হে মহামানব উঠে এসো
কোনো এক আস্তাকুঁড় হতে
এই নগ্ন সভ্যতার দেহে
শ্বেত-শুভ্র আব্রু টেনে দিতে
এসো এই দুস্থ সমাজের শয়ে
আলোকবর্ষ প্রমাণ পথ পেড়িয়ে
অনাবিল এক আলো জ্বেলে
হোক রোশনাই এই অন্ধ সময়ে