| কবিতা | ছন্দ |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 23 ফেব্রুয়ারি, 2024, সকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | কবিতার ছন্দ |
| কবিতার বিষয় | অন্যান্য |
এ ছন্দ কেন আসে
কেন পঙক্তি মনে ভাসে,
কেন কবিতার ধারা না হয় সারা
প্রকৃতি পরবাসে।
এ ছন্দ কেন গোপনে গোপনে
বহে আনন্দ শয়নে স্বপনে,
ভাবি আমি বিজনে গহনে
নিরলস প্রয়াসে।
এ ছন্দ প্রবাহ উচ্ছল তটিনী
ভাঙিছে গড়িছে দিবস যামিনী,
তারই মাঝে চমকিত দামিনী
নব নব উল্লাসে।
এ ছন্দ কখনো মরীচিকা সম
লেখকের মনে জাগায় ভ্রম,
মিলাতে চাহিলেও মেলেনা যখন
ধৈর্যহীন রচয়িতা সীমাহীন বিরসে।।