| কবিতা | প্রথম পরিচয় |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| সময় | 20 আগস্ট, 2023 , সকাল। |
| উৎসর্গ | তোমাদের চৈতন্য হোক। |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | Ragging এর ভয়াবহতা। |
| কবিতার বিষয় | সমসাময়িক |
দুঃখ দিয়ে সুখ চাহি
এ মত্ত বাসনা বহি ।
বিকৃত যৌবন মোর কাটি আমি সকল ডোর
শিক্ষক পলায়ন করে আমি যে নেশায় ঘোর।
হা হা করে অন্তর মোর রাক্ষসের হাতছানি
বিবেক নাহি করিতে চাহি নিরীহের প্রাণহানি।
মদ, গাঁজার ঐ আসর বসে
যখন সন্ধ্যা ঘনায়ে আসে ,
চরস সেবন কিসের আশে
নগ্ন দেহে বিচরণ।
খুন, রাহাজানি, ধর্ষণ কাম
সকল কাজে আমারই নাম,
নবীন ছাত্রের নেই কোন দাম
যেভাবে যত পারি চালিয়ে যাই উৎপীড়ন।
তবু আমি ছাত্র আছি, ছাত্র ছিলাম
বলে বেড়াই , উৎকৃষ্ট যে আমার প্রতিষ্ঠান।।
বাস্তব