কবিতা বর্ষার ফুল
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
সময় 26 আগস্ট, 2023, বিকাল
উৎসর্গ বর্ষা
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা শ্রাবণ
কবিতার বিষয় প্রকৃতি, সমসাময়িক

কত ফুল ঝরে পড়ে
না ফুটিতে হায়,
কত বৃন্ত খালি ক'রে
মাটিতে গড়ায়।

টানা বরিষণে বৃষ্টির ফোঁটা
হানিছে আঘাত না-ফোটা ফুলে,
প্রকৃতির কোলে পড়িছে ঢলিয়া
পাছে কেউ তারে নিয়ে যায় তুলে।

যে বেলি ফুটেছে আজি
শ্রাবণ বর্ষণ দিনে,
ধরেছে পচন পাপড়িতে তার
গন্ধহীন করিবার ভানে।

বৃষ্টিতে ভিজে ফুলের পোকা
রন্ধ্রে রন্ধ্রে অনুসন্ধানে,
কিসের আশায় ভ্রমিছে বৃথায়
ফুলে ফুলে মধু-বিহীনে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted