কবিতা দেবীপূজা
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
সময় 11 জুন, 2023, সকাল
উৎসর্গ উৎসব
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা শারদোৎসব
কবিতার বিষয় সমসাময়িক
2/5 - (1 vote)

সাঁঝের বেলা শাঁখের ধ্বনি
উলু ধ্বনি দিল কে?
পাশের বাড়ির নূতন বধূ
সন্ধ্যা বরণ করল যে।

স্বর্ণোজ্বল রজনী-সন্ধ্যা
চাঁদের আলোর প্লাবনে,
ভাসায়ে দিক ঐ চারিদিক
চন্দ্র গগনে পরিক্রমণে।

মনোময় দেবী আলোময় করি
আসিবেন বুঝি গৃহকোণে।
আরাধনা তাঁর হইবে আবার
তন্ত্র মন্ত্র সাধনে।

বঙ্গের বুকে দেব দেবী পূজা
সাজো সাজো রবে ঐ দশভূজা।
পূর্ণিমাতে পরমা লক্ষ্মী করেন পূর্ণ
ভক্তের সাধ ধনধান্য কাঞ্চনে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted