কবিতা শেষ বর্ষ
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
সময় 29 আগস্ট, 2023 , সকাল।
উৎসর্গ অবসর
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা কর্ম জীবন সমাপ্তি
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

যেন নূতন বরষ শুরু হল আজি
সারিবার লাগি মোর কর্মরাজি।
ভ্রমিব শেষে নিজের দেশে
আপন মনে শুধু হেসে হেসে।

নাহি রবে ক্লান্তি দিবসের শ্রান্তি
রবে না কলহ না রবে অশান্তি।
বিদায় দানি মোর পুরাতনে
ধরিবে হাত তারা নূতনে,
নূতনের নূতন ধারা
বহিবে তাদের মনে।

দিনের আলো দীর্ঘায়িত হবে
যেন সূর্য অস্ত নাহি যাবে।
রজনী বিস্তার লভিবে
স্নিগ্ধ কিরণ করি বিকিরণ
চন্দ্রমা ডুবিতে নাহি চাহিবে।

আলস্য গ্রাসিবে মোরে
বাঁধিবে বাহুর ডোরে।
সক্ষমের অক্ষমতা দেবে দেখা
এ কর্ম ভীতি পথের সাথী
সঙ্গ যেন নাহি ছাড়িবে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted