| কবিতা | শাস্তি |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| সময় | আগস্ট, 2023, সকাল |
| উৎসর্গ | মানবতা |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | জীবন |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ |
কেন মোরে দূর করে দাও
দূর করে দাও আকাশ তলে ।
লাগে তীক্ষ্ণ রোদের ছটা আলোর ঘটা
মোর কপালে ।
মাতাল হাওয়া যায় বহে যায়
উড়িয়ে চুল তাল বেতালে।
কঠিনের আরও কঠিন
পরখ জোটে কিসের ছলে?
ধৈর্য্যের বাঁধ অটুট যাহার আছে বাহার
গড়া সে বাঁধ পলে পলে।
চাইলেও যায় না ভাঙা মাটি রাঙা
যতই যায় তার তলে তলে।
মাথার ‘পরে আছেন যিনি দেখেন তিনি
রক্ষা করেন আপন বলে ।।