কবিতা ক্যানিবাল ফিস্ট
কবি সাব্বির শাওন
কবিতার বিষয় অন্যান্য, প্রতিবাদ, প্রেম, বিরহ, মৃত্যু, রূপক
Review This Poem

আবৃত হয়ে আসে বারবনিতার মতো।
কিংবা সিঁদুরের কৌটায় আসে। আরও
আসে প্রজ্ঞার ফুটনোট হয়ে। ট্রয়ের ঘোড়া
ছুটিয়েও আসে মাঝেমধ্যে।
কলিং বেল বাজায়।

এসব আমলে না নিয়ে
কাটিং-বোর্ডে বিছিয়ে দেই ডিপোজিট
ভাঙা কিছু এডাল্ট সিন। আর সস
মাখানো পাতে তুলে নেই গুটিকয়েক
আঙুলের স্লাইস।

রাতের খবরে এখন জ্ঞান দিচ্ছে
অ্যাঙ্কর, প্রক্রিয়া নিয়ে, যেভাবে
হাঙর থেকে বুৎপত্তি ঘটাল মানুষ।
অথচ আমি চেটেপুটে খুঁজে হয়রান
মেহেদীর প্রাচীন একটা স্বাদ।
কিছুতেই পাচ্ছি না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted