ফেরার পালা
এই শুক্রবার,প্রিয়তমার মৃত্যু
সাদা কাফনে জড়ানো তোমার দেহ
বুকে পুষে রাখা আজন্ম ঘৃণা হতে নিয়ে গ্যালো আমাদের ভালোবাসা হতে সব।
ঠিক কবর খুঁড়ে ফেরার পথে বারবার মনে হলো,
স্যাঁতসেঁতে মাটিতে তোমাকে রেখে আসার মতো বিসর্জন পৃথিবীতে আর কিচ্ছু নেই;সম্পূর্ণ
তোমাকে চাই
জীবনযুদ্ধে হেরে যাওয়া ক্লান্ত পথিকের
বুকের ভেতর চাপা হাহাকার
অগোছালো নীল শাড়ি
কাজল কালো চোখ – সব আমার নামেই হোক।সম্পূর্ণ
আলো অন্ধকার
গোটা শহর অন্ধকারে ঢেকে গ্যাছে
ঢেকে গ্যাছে পথঘাট,কাবু করা শীতের রাত
দূর হতে মিটিমিটি জ্বলে উঠা সবুজ বাতিগুলো রীতিমতো খুব বিরক্ত করছে
যেমনটা বিরক্ত করছে শহরের কিছু বিষাক্ত মানুষ;সম্পূর্ণ
বন্দী হৃদয়
ইদানীং রাত ঘনালেই
জানলার ফাঁকে শুয়ে শুয়ে
আকাশ দেখি
ঝড়-ঝাপটা,বিদ্যুৎ চমকানো রাতে
বুকে পু্ষে রাখি কিছু বিষণ্নতা
হলুদ খামে থাকা আশার রোদও
পুড়ে যায় শূন্য বুকে
এরপর অভিমান ভুলে
বিলিয়ে দি,এক বুক ভালোবাসা
তবুও গ্রহণ করে নি বলে –
আর কাউকে হৃদয় দিতে ইচ্ছে হয় নি,বন্দী করে রেখেছি একান্তে।সম্পূর্ণ
সাত নম্বর বিপদ সংকেত
তুমি নেই শুনে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,আমি দূর হতে দেখি
নগরের বৃষ্টি অঝোর ধারায় কাঁদে
তুমি নেই শুনে সমুদ্র আজও উত্তাল,সাত নম্বর বিপদ সংকেত পাড়ি দিচ্ছে প্রেমিকের হৃদয়।সম্পূর্ণ
নাগরিক প্রেম
সব ভয় পেরিয়ে হুট করে নামা এক সন্ধ্যেতে
সাক্ষী হয়ে যাক ল্যাম্পপোস্টের কিছু বাতি
কিংবা তোমার চুপচাপ নিশ্বাস!
অস্থিরতায় আবেগে আচ্ছন্ন হৃদয়,
ব্যকুল আমি রোজকার প্রেমে,নিশ্চুপ শহরে
হাটবে কি আবার একই শহরে,একই পথে?সম্পূর্ণ
শোকের মিছিল
তুমি আসো না বলে টিএসসির মোড়ে অজস্র শব্দহীন প্রেমিক
তুমি আসো না বলে ক্লান্ত শরীর জুড়ে নেমে আসে মৃত্যু
আজ কিংবা আগামীকাল
এই পথে শোকের মিছিল প্রিয়তমা
জ্বলজ্যান্ত মানু্ষের প্রস্থানের মিছিল;সম্পূর্ণ
এসো প্রিয়তমা
ঢেকে গ্যাছে রাজপথ
স্লোগানে স্লোগানে ভারী হচ্ছে শহরে বুকের বাতাস
এমন ই এক হাওয়া বয়ে এলো প্রিয়তমার বুকে,আমাদের বুকে।
এসো প্রিয়তমা,
যুদ্ধ শেষে শূন্য বুকে,কবিতার বুকে; সম্পূর্ণ
বিষাদের শেষ দেখা
জানি দেখা হবে বিষাদ মাখা শেষ প্রহরে
পৃথিবীর সব ক’টা বিষাদ মুছে যাবার ক্ষণে
আমি অপেক্ষা হয়ে তাকিয়ে থাকি দুঃখের আসমানে
তারপর – এই চোখে বিবর্ণ বিষাদ হতে সন্ধ্যা নামে,চারিপাশ অন্ধকার
তার’ই সাথে টুপ করে ঝড়ে পড়ে আমারও ক্লান্ত প্রাণ
এরপর,ভোরের আজানের ধ্বনি হয়ে হৃদয়ে আসে স্রষ্টার ডাক।সম্পূর্ণ
প্ল্যাটফর্ম
এই শহর ছেড়ে চলে যাবো একদিন
এই শহর আমার না
যেখানে ভালোবাসা খুঁজতে এসে পেয়েছি কপটতা,সেই শহর আমার না
ছুটে চলে যাবো
নতুন কোনো শহরে,নতুন কোনো প্ল্যাটফর্মে
ততদিন ভালো থেকো,নির্দয়া!সম্পূর্ণ