| কবিতা | ফেরার পালা |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | মে,২০২২,রাত |
| লিখার স্থান | রুম নম্বর-৪২২,শহীদ তারেক হুদা হল,চুয়েট |
এই শুক্রবার,প্রিয়তমার মৃত্যু
সাদা কাফনে জড়ানো তোমার দেহ
বুকে পুষে রাখা আজন্ম ঘৃণা হতে নিয়ে গ্যালো আমাদের ভালোবাসা হতে সব।
ঠিক কবর খুঁড়ে ফেরার পথে বারবার মনে হলো,
স্যাঁতসেঁতে মাটিতে তোমাকে রেখে আসার মতো বিসর্জন পৃথিবীতে আর কিচ্ছু নেই;
আমি আর কিচ্ছু চাইও না।
এইটুকু জীবনে,এইটুকুই বিষণ্নতা
আমাকে কাঁদিয়েছে এক জনম কিংবা তারও বেশি
সে বিষণ্ণতার কাছে কি বা চাওয়ার থাকে?
তবুও এক কবরে দুই মৃত্যু,নতজানু শরীরে সবটুকু বেদনার ভাগ;
এই স্ট্রেইট ফরওয়ার্ড জীবনে
বিষাদেরা ছুটিতে গ্যাছে,মরে গ্যাছে আমাদের প্রেমিকা
পরের শুক্রবার,আমার ফেরার পালা;
বলো ক্যামনে আমিও যাই?