| কবিতা | শোকের মিছিল |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | মার্চ ২০২২,সকাল |
| লিখার স্থান | রুম নম্বর-৪২২,শহীদ তারেক হুদা হল,চুয়েট |
একটা গোটা রাত
একটি ক্লান্ত শরীর জুড়ে নেমে আসে মৃত্যু
আজ কিংবা আগামীকাল
এই পথে শোকের মিছিল প্রিয়তমা
কেবল শোকের মিছিল;
মনে লেগে থাকা ভয়,স্বপ্নের কাঁটাতারে
আটকে পড়ি রোজ
রাত-বিরেতে তোমাকে দেখি,মৃত্যু দেখি
মৃত্যু আসে তবুও তুমি আসো না।
তুমি আসো না বলে টিএসসির মোড়ে অজস্র শব্দহীন প্রেমিক
তুমি আসো না বলে ক্লান্ত শরীর জুড়ে নেমে আসে মৃত্যু
আজ কিংবা আগামীকাল
এই পথে শোকের মিছিল প্রিয়তমা
জ্বলজ্যান্ত মানু্ষের প্রস্থানের মিছিল;