| কবিতা | এসো প্রিয়তমা |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ফেব্রুয়ারি,২০২২,ভোর |
| লিখার স্থান | রুম নম্বর-৪২২,শহীদ তারেক হুদা হল,চুয়েট |
এসো প্রিয়তমা,
যুদ্ধ শেষে কবিতার বুকে
শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক হাজার হাজার মাইল
আলোর এই উৎসবে;
ঢেকে গ্যাছে রাজপথ
স্লোগানে স্লোগানে ভারী হচ্ছে শহরে বুকের বাতাস
এমন ই এক হাওয়া বয়ে এলো প্রিয়তমার বুকে,আমাদের বুকে।
এসো প্রিয়তমা,
যুদ্ধ শেষে শূন্য বুকে,কবিতার বুকে; 🌻