কত রাত ভোর হতো বিনিময়ে তোমার দেয়া চুম্বনে
কে জানতো! এ চুম্বন বিষাক্ত,এ চুম্বনে গোলাপের মিহি গল্প!
কিংবা মধ্যরাত্রি কবিতার শিরোনামে ‘ট্যাক্সিক্যাবের উষ্ণ ছোঁয়া’সম্পূর্ণ

একদিন প্রতীক্ষার মৃত্যু হবে,তুমি আসবে না শুনে পৃথিবীর
সব রঙ মুছে যাবে,মুছে যাবে আগামীকাল,সুন্দর শেষ ক’টা দিন
বেঁচে থাকবে কিছু প্রিয় মানুষ,কিছু বিষাদ আর পুরানো পথের অধীর প্রতীক্ষা
যা বুকে পুষে রেখে থেকে যাবো অন্ধকার ঘরে,জনম জনম ধরে। সম্পূর্ণ

আমি অপেক্ষা করছি
কোনো একদিন পাখি হয়ে জন্মাবার
আমি অপেক্ষা করছি
একটি বিশাল হৃদয়ের,একটি ভোরের
অথচ জানা নেই।এ অপেক্ষা কার,কিসের!
তবুও এইটুকু জীবনে অপেক্ষা করছি,করেই যাচ্ছি।সম্পূর্ণ

এই দীর্ঘ করিডোর হেঁটে হেঁটে পৃথিবীর সব কবিতা হেরে গ্যাছে নতুন ঠিকানায়,
উঁচু উঁচু দালানের ভীড়ে,অর্থের কাছে – সবসময় শুধু হেরেই গ্যাছে!সম্পূর্ণ