| কবিতা | আমি এক মরমী কবি |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ১৬ নভেম্বর,২০২১,রাত |
| উৎসর্গ | প্রিয়তমা |
| লিখার স্থান | চট্টগ্রাম |
মেলা দিন দেখা নেই,কথা নেই
নসীবের মিল নেই
প্রতীক্ষার শেষ নেই…
নেই – এ জীবনে সন্ধ্যায় বাড়ি ফেরার নিয়মে তুমিও।
অনেক নির্ঘুম রাতে,এতো এতো প্রতীক্ষার প্রহর শেষে
প্রিয়তমা আমার – লিখে যাবো তোমাকে
যুগ যুগ ধরে,তোমাকে ভালোবেসে,কারণ আমি এক মরমী কবি।
