| কবিতা | দুঃখের বিজ্ঞাপন |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ১৯ ডিসেম্বর,২০২১,রাত |
| লিখার স্থান | নর্থ-১০৪,চুয়েট |
এই আধুনিক পৃথিবীতে কারো কোনো সুখ নেই,
নেই আনন্দ,তৃপ্তি,আশা বলতে কিচ্ছুই ;
বেঁচে থেকেও আজ মৃত,বেঁচে আছে শুধু স্বপ্নমানুষেরা
বেঁচে থেকেও আজ মৃত; কারণ,ভাসমান শ্যাওলার মতো এ জীবন যেন ফিকে হয়ে গ্যাছে
যেমনটা ফিকে হয়ে গ্যাছে আমাদের জীবনের সব রঙ;
তবুও আমাদের বেঁচে থাকতে হয়
দুঃখের বিজ্ঞাপন নিয়ে একান্ত ব্যক্তিগত পাতায়।