কবিতা আমি অপেক্ষা করছি
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ১৯ নভেম্বর,২০২১,রাত
লিখার স্থান হালিশহর,চট্টগ্রাম
Review This Poem

আমি অপেক্ষা করছি
কোনো একদিন পাখি হয়ে জন্মাবার
আমি অপেক্ষা করছি
একটি বিশাল হৃদয়ের,একটি ভোরের
আমি অপেক্ষা করছি
বিকেলের প্রেমসাক্ষাৎ,বসন্তের প্রথম সপ্তাহ,নীল খামের আশায়
আমি অপেক্ষা করছি
স্বপ্ন নিলামে তোমাকে কিনে ফেলবো বলে।

অথচ জানা নেই।এ অপেক্ষা কার,কিসের!
তবুও এইটুকু জীবনে অপেক্ষা করছি,করেই যাচ্ছি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted