নিঃসঙ্গ বৃক্ষ
এই বুক জুড়ে আজ ছেয়ে গ্যাছে পৃথিবীর সব বিষাদ
ছেয়ে গ্যাছে অগণিত দুঃখ,দরোজার চৌকাঠে
আমাদের স্রষ্টা সব জানে,জানে নিঃসঙ্গতায় চলে গ্যাছে কত বছরের পর বছর
সেদিনের মতো আজও
নিঃশব্দ বারান্দার পাশ ঘেঁষে হেটে চলি
মাঝরাতে,একা একা
হুটহাট নাই হয়ে যায় নিঃসঙ্গতার চিহ্ন
জানি না এ পথের শেষ কবে?
তবুও আমি হেটে যাই,
থেকে যাই একা,পুরানো নিঃসঙ্গ বৃক্ষের মতো একা।সম্পূর্ণ