কবিতা ফেরার দিন
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ১২ ফেব্রুয়ারি,২০২০,রাত
লিখার স্থান সমুদ্র বিলাস,সেন্টমার্টিন
5/5 - (2 votes)

পুড়ে ফেলা শহরের প্রিয় ছবি
চোখের পলকে আর নেই,হারিয়ে গ্যাছে
সস্তা কেনা-বেচা’য়
বিলাসবহুল শহরের দরোজায় প্রণয়িনীর অকাল মৃত্যু
যার মৃত্যুর অপেক্ষায় অপেক্ষায়
চলে যাচ্ছে আমার কৃষ্ণচূড়ার বিকেল হতে সন্ধ্যার কুয়াশা
কেবল সঙ্গ দিতে চৌকাঠে এসেছিলো
সিগারেট,এক কাপ চা আর জনশূন্য এই শহর।

জানি বুড়ো হয়ে গ্যাছে গোটা শহর,কিছুটা আমিও
শীতের রোদ,বসন্তের প্রথম সপ্তাহ কিংবা বিকেলের প্রেমসাক্ষাৎ – কিছুই আর নেই ;
তবুও অপেক্ষা করি ফেরার দিনগুলোতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted