| কবিতা | ছিয়াত্তরের মন্বন্তর |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ৫ আগস্ট ২০২১,রাত |
| লিখার স্থান | চট্টগ্রাম |
আমরা জন্মেছি উনিশ শতকে বিষাদমাখা পৃথিবীর গর্ভে
যার বেরিয়ে আসার সময় কিছু মানুষ হেসেছিলো,কিছু মানুষ কেঁদেছিলো;
কিছু উন্মাদ কবি এই বাংলার বুকে গেঁথে গ্যাছে আমাদের কথা,
রেখে গ্যাছে অমলিন স্মৃতি।
যখন ঘুমন্ত শহরে চোখ যাচ্ছে বুঁজে,দিনভর ঘুম ঘুম ভাবে আচ্ছন্ন থাকা মানু্ষের
চোখ খোলে কবিতার শেষ লাইনে;
যুগ যুগ ধরে যে মানুষগুলোর হৃদয় শোষণ চলছিলো
তার কোনো খোঁজ নেই।
অথচ সবার চোখ পড়ে আছে সমাজের নিচুস্তরে,ডাস্টবিনের কোণায় পড়ে থাকা পথশিশুর চোখে;
বারংবার ঘুমিয়ে পড়া মানুষগুলো আজীবন ঘুমিয়েই থাকে
শূণ্যতার ফারাক খুঁজে বাকিরা ঠিকই বেরিয়ে আসে
আমাদের হাতে কিচ্ছু নেই ; অন্ন,বস্ত্র,শিক্ষা কিছুই নেই
দিন-রাত এক হয়ে ঘোরে থাকি নয়তো ঝিমিয়ে থাকি;
আমি মোটামুটি নিশ্চিত! সেই ‘ছিয়াত্তরের মন্বন্তর’ আবার আসবে বাংলার বুকে,
আবার আসবে।
khud sundor kabita