| কবিতা | নিশুতি রাত |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ২৭ মার্চ,২০১৯,সন্ধ্যা |
| লিখার স্থান | চট্টগ্রাম |
নিশুতি রাত
কোথায় যেন হারিয়ে যাচ্ছে,হারাচ্ছে কেবল সব
মুখোশের আড়ালে,কালের বিবর্তনে
প্রেমিকার বুকে অপূর্ণতা
বিষণ্ণতার শহরে প্রাক্তন মোহ কিংবা
বাতাসে লাশের গন্ধ
অন্ধ চোখের প্রশান্তি কেবল ঘন্টা খানেকের
আবারো বিষণ্নতার ছায়া,ব্যস্ততা,বীভৎসতা
চেনাগলি অচেনা হয়ে যায়
বেঁচে তবুও অন্ধকার অবয়বে
এ চোখে ঘুম নেই
নেই সুপ্ত হৃদয়ের ইতি টানা ছদ্মনাম
চারপাশ যেন বিষিয়ে উঠেছে
শব্দহীন পথচলায়!
তবুও একাকী,একা পথে
হেঁটে যাই নিরুদ্দেশ গন্তব্যে…