| কবিতা | আবার দেখা হবে |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ২১ জানুয়ারি,২০২০,সকাল |
| লিখার স্থান | সাস্ট,সিলেট |
কোনো এক বছরে আবার দেখা হবে
দেখা হবে
প্রাক্তন নগরে…
এইতো একুশে শ্রাবণ,১৪২৪ বঙ্গাব্দ
ল্যাম্পপোস্টের আধো আলোতে এক সন্ধ্যের কথা
বিকেল গড়িয়ে সন্ধ্যে নামছিলো তখন
হারিয়ে গিয়েছিলে তোমার নাগরিক কবির রোজকার গল্পে
হুট করে আসা শহরের বুকে বিষণ্ণতার ছায়ায়
হারিয়ে ফেলি তোমায়,মরীচিকার স্বচ্ছ স্বপ্নে
আজো প্রাক্তন পথে তোমায় তন্ন তন্ন করে খুঁজি
খুঁজি
তোমার দীর্ঘশ্বাস,আমার শব্দহীন সন্ধ্যায়
দরোজার ওপাশে বোবা কান্নায় ভেসে পড়ে শহুরে প্রেমিকার পিছুটান
একরাশ শূন্যতার ভিড়ে লেখা কবিতারা
দ্যাখো এখনো পড়ে আছে
শ্রাবণের চৌকাঠে
ছোট্ট চিরকুটের অন্তরে –
“প্রতীক্ষায় কেবল প্রাক্তন সন্ধ্যার বিষণ্ণতায়”
দ্যাখা হবে আবার কোনো এক বছরে
সন্ধ্যার বিষণ্ণতায় কিংবা পুরনো চিরকুটে!