| কবিতা | ঘোরগাড়ী |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | জুন,২০২২,রাত |
| লিখার স্থান | রুম নম্বর-৪২২,শহীদ তারেক হুদা হল,চুয়েট |
এ পথ শেষ,চলে গ্যালেও
আমি রেখে যাবো আমার নিয়তি,কিছু বিষণ্নতা
শেষবার হোঁচট খেয়েছিলাম তোমার শহরে
আমি ভুলি নি;
এখন আমি
আকাশ দেখি,তোমাকে দেখি
দেখি টিএসসির মোড়ে প্রেমিকের হাতে তরতাজা নিকোটিনের কাঠি
জ্বলন্ত ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে নীল আকাশে
এদিকে চারশো বাইশ হতে উড়ে যাওয়া আমার প্রার্থনারা
ধরা দেয় তোমার বুকে,
আর সে বুক হতে আসে হৃদয়ের পার্সেল করা ভালোবাসা।
জানি,এই রাতে আসবে নিস্তব্ধ প্রিয়তমার জ্বর
এ জ্বরে উত্তাপ বয়ে আসুক
আমার দেহে
বুক ভারী করা বাতাসে;
এরপর টেরেসে শুয়ে শুয়ে ভাবি
আমার ঘোরগাড়ী শালার কত বাড়ি যায়,খালি তোমার বাড়ি যায় না প্রিয়তমা
খালি তোমার বাড়ি যায় না।