| কবিতা | তোমাকে চাই |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | মার্চ ২০২২,রাত |
| লিখার স্থান | চট্টগ্রাম |
জীবনযুদ্ধে হেরে যাওয়া ক্লান্ত পথিকের
বুকের ভেতর চাপা হাহাকার
অগোছালো নীল শাড়ি
কাজল কালো চোখ – সব আমার নামেই হোক।
হোক না আসা যাওয়ার মাঝে
আধখাওয়া সিগারেটে জীবন;
আবার সন্ধ্যা হলে দু’চোখ তোমাতেই নামে
অধিকার মেলে না আমাদেরও কিছু অনুভূতির
জেগে উঠি আয়নায় প্রতিবিম্ব দেখে
স্বর্গের দুয়ারে আমাদেরও শতশত প্রার্থনা
ভোর হলেই কুয়াশা হয়ে যায়।
শরীর থেকে নুয়ে পড়া ভালোবাসা তোমাকে চাই
আমিও তোমাকে চাই।