একটি তারা খসে গেল ঝুপ করে
অথচ তার আলো পাব আমরা এখনও সহস্র বছর

এখনও সহস্র রাত্রি জাগব তার সাথে
এখনও সহস্র দিন, সহস্র ভোর তাকে ডাকব কাছেসম্পূর্ণ

এতটা ভাল বেসো না কোনওদিন
যতটা ভালবাসা পেলে আমি আমার সব অসুখ ঝেড়ে মুছে ফেলে
হাসতে হাসতে হেঁটে যাব কাঁটা ছড়ানো পথ
এতটা ভাল বেসো না কোনওদিন।সম্পূর্ণ

এই শহরে একটুও জায়গা নেই
একটুও ইলেকট্রিসিটি নেই
এক’শো বিঘা জমি আবাদহীন
জন-মানবহীন —
কবে তুমি বসত-বাড়ির খোঁজে; খাদ্যের খোঁজে
এসে দাঁড়াবে হৃদয়ে আমার ?সম্পূর্ণ

তুমি ভালবেসে ফেললে, এইভাবে আমি নিস্তব্ধ, নির্জন হতাম না
তুমি ভালবেসে ফেললে আমি পুরোপুরি পাল্টে যেতাম
আমাকে তুমি চিনতেই পারতে না ।সম্পূর্ণ

তারপর ধীরে ধীরে ফুলের মতন ফুটে উঠলো যৌবন
তোমার আমার,
তারপর হঠাৎ একদিন রাতের অন্ধকারে ঝরে গেলাম দুজনেই
ঝরে গেলাম মাতাল হাওয়ায় ।সম্পূর্ণ

বাংলা কবিতা, আবদার কবিতা, কবি %customfield(cpoet_name)% | কবিতা অঞ্চল

আমি চাই একবার শুধু একটিবার
দেখা হোক আমাদের,
আমরা একে অপরের দিকে কিংকর্তব্যবিমূঢ় চেয়ে থেকে থেকে
শিশিরের মতন ঝরে পড়ি মধ্যরাতে…সম্পূর্ণ