আমি জানি নিগূঢ় ক্ষুধার মতো আমার এই ভালবাসা
তোমার প্রতি এই আদিখ্যেতা,
স্নেহ, পিছুটান
সব কিছুই ভীষণ পাল্টে যাবে;
নিয়ম করে মন খারাপের কান্না আর হবে না অভিমান ।সম্পূর্ণ

ইদানিং ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যায়
প্রচুর মানুষ প্রেমে পড়ে গিয়েছে
কেউ বাজার থেকে সটান
কিংবা কেউ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে
অথবা কেউ ট্রেনে চাপতেই হঠাৎ করে ।সম্পূর্ণ