কবিতা দু’টো মানুষ
কবি মোহন দাস
লিখার স্থান কলকাতা
সম্পৃক্ততা কোভিড মহামারী
5/5 - (1 vote)

একটা মানুষ পৃথিবী খুঁড়ছে,
গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে হাহাকার

শেষ স্নান সেরে ফেলেছে মানুষটার বুক
পাজামাও ।

নিস্তব্ধ আর একটা মানুষ
হাঁ মুখে গাছেদের দিকে তাকিয়ে
জীবনের শেষ মিনতি টুকু ছুঁড়ে দিয়েছে একটু আগে

একটা মানুষ পৃথিবী খুঁড়ছে
একটা মানুষ কবর ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted