| কবিতা | এখন অনেক রাত |
| কবি | মোহন দাস |
| লিখার স্থান | কলকাতা |
| কবিতার বিষয় | প্রেম |
এখন অনেক রাত
কিছু প্রেম কুড়িয়ে রাখলাম বুকের খাঁজে ।
এখন অনেক রাত, পুড়ছে হৃদয়...
প্রেমে ভিজছে আমার মুখ, তবুও তুমিটা যেন আজ
আগুন আগুন সাজে !
এখন অনেক রাত শুধুই দুজন দুজনাতে
মাখছি নিঃশেষ অনুভূতি
এখন অনেক রাত, অসহায় প্রেম ছুঁলাম এই হাতে ।
এখন অনেক রাত গিলছে প্রেমিকা,
এখন অনেক রাত শুকোছে চামড়ার ভাঁজে ভাঁজে ।