কবিতা ঘূর্ণন
কবি মোহন দাস
কবিতার বিষয় প্রেম
Review This Poem

ধুলোভরা কোনও এক রাস্তার মাঝে
শৈশবে হারিয়ে যাওয়া
আমের আঁটির বাঁশির মতন তোমাকে হারিয়ে ফেলেছি আমি

তাই হাতের মুঠোতে পথ ধরে আজও
হাঁটছি শহরতলি

যতদূরে যায়, যত পথ হাঁটি

দিন ফুরোলে দেখি
আমার এই ঘূর্ণন শুধুই তোমাকে কেন্দ্র করে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted