কবিতা আলো
কবি মোহন দাস
উৎসর্গ কবি প্রবুদ্ধসুন্দর কর-কে
কবিতার বিষয় মৃত্যু
Review This Poem

একটি তারা খসে গেল ঝুপ করে
অথচ তার আলো পাব আমরা এখনও সহস্র বছর

এখনও সহস্র রাত্রি জাগব তার সাথে
এখনও সহস্র দিন, সহস্র ভোর তাকে ডাকব কাছে

এখনও সহস্র বিষণ্ণ বিকেলবেলায়
সে শোনাবে গান ।

কে বলেছে সে নেই আর
এই তো তার মুখের আলো, পড়েছে আমার মুখে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted