কবিতা মল্লিকা
কবি মোহন দাস
লিখার স্থান কলকাতা
Review This Poem

তারপর ধীরে ধীরে ফুলের মতন ফুটে উঠলো যৌবন
তোমার আমার,
তারপর হঠাৎ একদিন রাতের অন্ধকারে ঝরে গেলাম দুজনেই
ঝরে গেলাম মাতাল হাওয়ায় ।

মল্লিকা, জীবন-উদ্যানে আমাদেরও প্রেম আজ
মৃত ঘাস,
তবুও নিঃশব্দে বলি আজ মুখ বুজেই শোনো
হিমশীতল দেহে এই মাটির বিছানায় শুয়ে পাশাপাশি

ভালবাসি, তোমাকে আজও ভালবাসি ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted