হয়তোবা কিছুদিন পৃথিবীর আলোছায়ায়
বুভুক্ষু মানুষের দল আহাজারি করবে,
অনাহারে তাঁদের কেউকেউ চলে যাবে
চির অন্ধকার মাটির গহব্বরে!
কেউকেউ বিত্তের-কেউবা চিত্তের রাজত্ব হারাবে!সম্পূর্ণ

খুব সকালে শুনা যায় ক্ষমতা ভোগের আস্ফালন!
প্রত্যহ অট্টহাসিতে শব্দরাও আসে,
কখনো খাকী পোষাকে কিংবা
কমিশন বানিজ্যের হোতারাও….
অন্ধকূপে ক্ষয়ে যায়, হয়তোবা ক্ষয়ে যাবে পাপিষ্ঠা জীবন।সম্পূর্ণ

সময়ের খোসাবেধ করে বেরিয়ে আসে
গোখরো পরাণ, করাঘাতে ঝাঁজরি ছুটে,
রঙ্গমহলে সঙ্গমরত নটকীর নাট্যশালা
আয়নায় ভেসে উঠে শৃগালের প্রতিবিম্ব!
সম্পূর্ণ

সেমিটিক সভ্যতার আদিলগ্ন থেকে অদ্যাবধি জীবন মৃত্যুর উপাখ্যানে…
কতিপয় আত্মা ঘুরে বেড়ায় ,
কখনো কখনো নগ্নতায়,কখনোবা যান্ত্রিকস্তরের শাখা-প্রশাখায় হেঁটে হেঁটে…সম্পূর্ণ