কবিতা ভেজা গন্ধে
কবি আতাউল হাকিম আরিফ
সময় ০৫/০২/২০২৩
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

অনেকটা ভীতু বালকের মতো দৃশ্যের বিবরণে বড্ড ইতস্তত
কিংবা পূর্ণিমা রাত্রিতে নর্তকীর নৃত্যের ঝংকারে মুহ্যমান, বোধজ্ঞ্যানহীন
কিংবা ধরে নিলাম খাসমহলে প্রতিরাত্রিতে লেংটি ইঁদুরের সমগোত্রীয়, কামসমাপনে অসম্পূর্ণ!
তবুও তোকে পুরুষ বলতে আমার আপত্তি কিসের?
যদি তোর চোখের তারায় ফুটে ওঠে বিশ্বাস!
শামুকের ভেজা গন্ধে পুকুর জলের সচ্ছলতা যায় কী মুছে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted