কবিতা এক টুকরো আলো
কবি আতাউল হাকিম আরিফ
কাব্যগ্রন্থ স্বপ্নের স্বপক্ষে দাঁড়িয়ে
সময় ২০১৯
উৎসর্গ স্ত্রী
লিখার স্থান কলাকান্দা, মতলব।
কবিতার বিষয় প্রেম
Review This Poem

এক টুকরো আলো হঠাৎ-ই আমার বুক পকেটে
অত্যাশ্চর্য আনন্দে হুড়োহুড়ি করলাম কিছুক্ষণ
যৎকিঞ্চিত আলো-
আলোড়নে পিছুমোড়ায় বিদগ্ধ অতীত।
আমার বিস্মিত চোখ জোড়ায় ঢুকে গেছে কলাকান্দা গ্রাম।
সেখানে মৃত্তিকার বুকে জেগে উঠে সকাল।
সময়ের বিবর্তণে গ্রাবু খেলায়-জিতে যায় তোমার নাম।
বুক পকেটে এক টুকরো আলো তুমি,আলোর সমার্থক
একজন যৌবনবতী!

guest
0 Comments
Newest
Oldest Most Voted